শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ"

মহালছড়ির মুবাছড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ

৭৩

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগানকে সামনে রেখে খাগডাছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মুবাছড়ি ইউনিয়নের সিংগিনালা বাজারে মহালছড়ি খাদ্য বিভাগের পরিচালনায় খাদ্য অধিদপ্তর কর্তৃক হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ করা হয়।

এসময় মুবাছড়ি ইউনিয়নের ২০১ জন হতদরিদ্রের মধ্যে ৩১ জন নতুন সদস্যদের মাঝে উক্ত খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। হতদরিদ্র প্রত্যেককেই প্রতি মাসে ১০ টাকা হারে ৩০ কেজি করে চাল পাবেন।

এই সময় প্রকল্প চেয়ারম্যান নীল রঞ্জন চাকমা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় এ মাসে নতুন ৩১ জন হত দরিদ্র অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমে এ নতুন ৩১ জনকে প্রদান করা হয়েছে। কয়েকদিনের মধ্যে অবশিষ্টদের দেয়া হবে বলে তিনি জানান।