শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গুইমারায় অস্ত্র ও সেনাবিরোধী পোষ্টারসহ আটক ১ 

৫০
।। মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অস্ত্র ও সেনাবিরোধী পোষ্টারসহ রঞ্জিত বাবু (৪৭) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। আটককৃত ব্যক্তি  খাগড়াছড়ির রামগড় উপজেলার জগন্নাথ পাড়ার শিশির মহাজন’র ছেলে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো জ ১১-০৯৯৫) তল্লাশি চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ রঞ্জিত বাবুকে আটক করে।
পরে উদ্ধারকৃত ১টি দেশীয় এলজি, ১টি এ্যামোঃ, সেনাবিরোধী পোষ্টার, ১টি মোবাইল, এবং নগদ ১৬৫০ টাকাসহ তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোষ্টারসহ রঞ্জিত বাবু নামে একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে গুইমারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।