শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে আজ শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দিনব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে “জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা শীর্ষক” এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

সুশাসন ও অফিস ব্যবস্থাপনার কলাকৌশল সম্পর্কে বিশদ আলোচনা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এতে সুশাসন নিশ্চিতে বাংলাদেশ সরকারের উদ্যোগসমূহ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশলসমূহ বাস্তবায়ন নিয়ে কর্মশালায় বক্তব্য প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান।

সুশাসন নিশ্চিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের ভূমিকা, রাবিপ্রবি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রা সমুহ নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা।

Annual Performance Management System (APMS) সফটওয়্যারে রাবিপ্রবি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বিষয়ে ধারণা প্রদান করেন সহকারী রেজিস্ট্রার (এস্টেট) ও রাবিপ্রবি’র এপিএ ফোকাল পয়েন্ট জনাব সেতু চাকমা।