শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে গুলিবর্ষণ, আহত ২

৮৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান সদর উপজেলায় পর্যটকবাহী গাড়ির ওপর গুলি বর্ষণে ২ জন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের কুহালং ইউনিয়নের গলাচিপা জাহাঙ্গীরবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন য়ইনসিংনু মার্মা ও মেহাইসিং মার্মা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থেকে ১৬ জনের একটি পর্যটকবাহী দল জিপ গাড়ি নিয়ে বান্দরবানের রুমা উপজেলার পর্যটন কেন্দ্র বগালেক ঘুরতে যায়। সেখানে সারাদিন ওই বগালেক এলাকায় ঘুরাঘুরির পর বিকেলে তারা বান্দরবান সদর হয়ে নিজ গন্তব্য স্থলে ফিরছিলেন। গাড়িটি জাহাঙ্গীরবাগ নামক এলাকার গলাচিপায় পৌঁছালে পাহাড়ে জঙ্গল থেকে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি লক্ষ্য কওে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে গাড়িতে থাকা দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতদের প্রথমে বাঙ্গাহালিয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছে। সন্ত্রাসীদের কোনো একটি দল এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।