শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সৌরভ মল্লিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মঙ্গলবার সকাল ১১ টার দিকে কয়লার ডিপোর পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান সৌরভ মল্লিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সৌরভ মল্লিক ঐ এলাকার দয়াল মল্লিকের ছেলে। তাঁর মৃগী রোগ ছিল বলেও জানা গেছে।

এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।