শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

রামগড়ে দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত সিএনজি

৬৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকায় গভীরে রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১২ সেপ্টেম্বর ) গভির রাতে বাড়ির ভিতরে রাখা অটোরিকশাটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। চেষ্টা করেও অটোরিকশাটিকে রক্ষা করতে পারেনি গাড়ির মালিক ও স্বজনরা। গাড়িটি বল্টুরাম টিলা এলাকার মোঃ ফারুক এক বছর পূর্বে ঋণ নিয়ে সিএনজিটি ক্রয় করেছিলেন।

সিএনজি’র মালিক ফারুক জানান, প্রতিনিদিনের ন্যায় গাড়িটি গেইটের ভিতরে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা প্রতিবেশিরা আগুন আগুন বলে চিৎকার করলে মোঃ ফারুক ঘর থেকে বের হয়ে দেখেন শখের গাড়িটি জ্বলছে। স্বজনরা আগুন নিভানোর চেষ্টা করলেও মহুর্তে গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় রামগড় থানায় মামলা করা হয়েছে বলে জানান।

রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ করা হলে ব্যবস্থা নেয়া হবে।