শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে একতা যুব সংঘ’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

৪১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গতকাল ১২ সেপ্টেম্বর বিভিন্ন শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের নির্দেশনাও দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। আর তাই হাজারো শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার কথা চিন্তা করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরনে উদ্যোগ গ্রহণ করে উপজেলার অরাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতা যুব সংঘ’।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি গিরী মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ, দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের হাতে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধুয়ার সাবান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও একতা যুব সংঘ’র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, মানিকছড়ি গিরী মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক ও উপদেষ্টা মোঃ মনির হোসেন, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, কোষাদক্ষ মোঃ হোসেন, সদস্য আব্দুল আউয়াল, প্রিয়তোষ দে, সাইফুদ্দিন প্রমূখ।