শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর

৫০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ৪২লক্ষ টাকা দামের একটি নতুন এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষে চাবি হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অথিতি হিসেবে উপস্থিতি থেকে বেলুন ও ফিতা কেটে এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন ও মা ও শিশু হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ চৌধুরী শারমিন হায়দার, এমসিএইচএফপি খাগড়াছড়ি’র মেডিকেল অফিসার (এনেস্থিসিয়া) ডাঃ সুভাষ বসু চাকমা, জেলা ক্রীড়া সংসার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মা ও শিশু হাসপাতালে কেন্দ্র সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে সারাদেশে ১১টি এ্যাম্বুলেন্স দেওয়ার উদ্যোগ নেয় হয়েছে। অংশ হিসেবে খাগড়াছড়ি জেলাতেও১টি প্রদান করা হয়।