শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

৪২০

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে নেটওয়ার্ক বিহীন (বংড) বড় পাথর এলাকায় সাংঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ সেপ্তেম্বর) বিকাল ৫টায় দিকে (বংড) বড় পাথর এলাকায় পানির স্রোতে ডুবে নিখোঁজ হওয়া একদিন পর পর্যটক ফজলে এলাহী ফয়সাল (২৬) তার লাশ উদ্ধার করেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরোও জাান গেছে, থানচির তিন্দু ইউনিয়নের দর্শণীয় পর্যটন স্থানে শনিবার ১২ জনের একটি পর্যটক দল ভ্রমনে গিয়ে সাংঙ্গু নদীর (বংড) বড় পাথর এলাকায় গোসল করতে নেমে পানির স্রোতে ডুবে নিখোঁজ হয় ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয় নগর এর মেরাসানী এলাকায় ফজলুল হকের ছেলে পর্যটক ফজলে এলাহী ফয়সাল (২৬)।

তারা আরোও জানান, নিখোঁজের হওয়ার একদিন পর রবিবার বিকালে একই এলাকায় একটি ভাসমান লাশ দেখলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে ১০ ফুট নিচে দুরে নিখোঁজ এই পর্যটকের লাশ উদ্ধার করেন বিজিবি ও পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, নেটওর্য়াক বিহীন তিন্দুর বড় পাথর এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থানচিতে পৌঁছেছে। লাশটি ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।