শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ঔদ্ধত্য আচরণ সাংবাদিকদের ব্যথিত করেছে

সাংবাদিককে হেয় করায় বান্দরবানের লামায় প্রতিবাদ সভা

৩৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

ইলেকট্রনিক্স চ্যানেল জিটিভি এর লামা উপজেলা প্রতিনিধি ও লামা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনের সাথে লামা হাসপাতালের আরএমও কর্তৃক অসদাচরণ ও দূর্ব্যবহারের বিষয়ে প্রতিবাদ সভা করেছে লামায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার (৫সেপ্টেম্বর) বিকাল ৩টায় লামা প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, লামা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জিটিভি লামা প্রতিনিধি, লামা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রহসনের শিকার মোঃ ফরিদ উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, কালের কন্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, দৈনিক পূর্বকোণ চট্টগ্রাম ও সাপ্তাহিক পাহাড়ের সময় প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, ক্রাইম প্রতিদিন প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া সহ প্রমূখ। সভায় সঞ্চালনা করেন দৈনিক অর্থনীতির প্রতিনিধি সাহাব উদ্দিন। এছাড়া লামা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লামা হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জিটিভি লামা প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিনের সাথে লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ রোবীন কর্তৃক অসদাচরণ ও দূর্ব্যবহারের শিকার হন। সাংবাদিক ফরিদ লামা হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও সমস্যা গুলো ফেইসবুক লাইভের মাধ্যমে তুলে ধরলে ডাঃ রোবীন ও হাসপাতালের লোকজন তাকে পাগল বলেন, যা খুবই দুঃখজনক। এছাড়া পুলিশ ডেকে তাকে ধরে নেয়ার জন্য ঔদ্ধত্য আচরণে সাংবাদিকদের ব্যথিত করেছে। সাংবাদিক মহল দাবী করেন, এ ঘটনা আমলে নিয়ে লামা হাসপাতালের অনিয়ম বন্ধ ও সাংবাদিকের সাথে অসদাচরণ করা ডাক্তার ও কর্মচারীদের বিচারের মুখামুখি করা হোক। অন্যথায় আরো কর্মসূচি ঘোষণা করবে লামায় কর্মরত সাংবাদিক সমাজ।