শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

সৌর বিদ্যুৎ বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

১১৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রুমা উপজেলা বিনামুল্যে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণে অনিয়ম নিয়ে সংবাদ প্রচার ও জোর করে রুমা উপজেলার ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈউসাই মারমা এর করা সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যে সাধারণ সম্পাদক যোগেশ ত্রিপুরার উপর দোষ চাপিয়ে দেয়ায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) গালেংঙ্গ্যা (ইউপি) পার্শ্ববতী থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে গালেংঙ্গ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যোগেশ ত্রিপুরা অভিযোগ করে বলেন, রুমায় ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈউসাই মারমা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান হলেও বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বিনামুল্যে পাড়াবাসীকে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ করার জন্য দেয়া হলে চেয়ারম্যান শৈউসাই মারমা ও তার নিজের সঙ্গীরা বিভিন্ন পরিমাণ অর্থ নিয়ে কাউকে সোলার দিচ্ছে আর কাউকে বঞ্চিত করছে।

তিনি আরো বলেন, ইতিপূর্বে কয়েকটি সংবাদ মাধ্যমে চেয়াম্যান শৈউসাই মারমার বিরুদ্ধে অর্থ আদায় করে সোলার বিতরণের অভিযোগ প্রকাশ করা হলে চেয়ারম্যান উল্টো তার দুনীর্তিতে তাকে জড়িয়ে হেয় করছে, তার তীব্র প্রতিবাদ জানাই। এসময় তিনি ঘটনার সুষ্ট তদন্ত ও দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান।

সংবাদ সম্মেলনে এসময় গালেংঙ্গ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যোগেশ ত্রিপুরা, গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদ এর ১নং ওয়ার্ড মেম্বার অনচন্দ্র ত্রিপুরা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রেইন চং ম্রোঃ, কারবারী (পাড়া প্রধান) রাং ওয়াই ম্রোঃ, যোগেশ ত্রিপুরার পুত্র মথি ত্রিপুরাসহ এলাকার বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, এলাকাবাসী, পাড়ার প্রধান কারবারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।