শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩২

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী এলাকায় পানিতে ডুবে তানভীর হোসেন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় অত্র উপজেলার গোমতী বাজারের পাশেই গোমতী নদীতে এ ঘটনা ঘটে। তানভীর আবুল খায়ের এর ছেলে বলে স্থানীয়রা জানান।

সরেজমিনে গেলে জানা যায়, ওই শিশুর মা গোমতী নদীর পাশে একটি জমি থেকে তানভীর তার মা সহ ছাগল আনতে যায়। ছাগল নিয়ে তার মা ব্যস্ত থাকলে এই ফাঁকে শিশু তানভীর নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাড়ির সামনে নদীতে ভাসমান তানভীরকে অবস্থায়য় দেখতে পায় তার মা। একই সময়ে তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নেয়। এর আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ডাঃ জানান।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।