শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পানছড়িতে মধ্য বয়সী নারীকে ধর্ষণের চেষ্টা,আটক ১

৪৮

॥ খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫৫ বছরের এক মধ্য বয়সী নারীকে ধর্ষণের চেষ্টায় হাসান আলী (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। আটককৃত যুবক উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির ওমরপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় আরো জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে নানি ডাকার সুবাদে হাসান আলী নামে একজন যুবক মধ্য বয়সী নারীর ঘরে প্রবেশ করে। ঐ সময় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে নারীর আত্মচিৎকার শুনে পাশবর্তী স্থানীয়রা ছুটে এসে হাসান আলীকে আটক করে স্থানীয় এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে এপিবিএন পুলিশ তাকে পানছড়ি থানায় হস্তান্তর করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়ের করে আটককৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।