শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

‘বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’ এ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট-০৩ সেপ্টেম্বরর) উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সস্মেলন কক্ষে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়নের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন,রাঙ্গামাটি মৎস্য কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙ্গামাটি মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে পারলে এখানকার মানুষের দরিদ্র বিমোচন, কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে করে জেলে এবং ব্যবসায়ীরা লাভবান হবে।

কিভাবে কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ বৃদ্ধি করা যায়, সেই সব বিষয়ে নানান পদক্ষেপের পরামর্শ প্রদান করেন সাংবাদিকেরা।