শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দীঘিনালায় মতবিনিময় সভা

৪৫

॥ দিঘীনালা উপজেলা প্রতিনিধি ॥

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এ প্রতিপাদ্য ধারন করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দীঘিনালা উপজেলা মৎস্য অধিদপ্তর।

শনিবার (২৮আগস্ট) সকালে উপজেলা মৎস্য অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেসবিফিং করেন মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, প্রথম আলো দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া, কালের কন্ঠ প্রতিনিধি মোঃ জাকির হোসেন, ডেইলি অবজারভার ও আমার সংবাদ প্রতিনিধি মোঃ সোহেল রানা, ভোরের ডাক প্রতিনিধি মোঃ আল আমিন, সাংবাদিক মোঃ নুর হোসেন ও সাংবাদিক মো আক্তার হোসেন প্রমূখ।

মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা উপজেলার মাছ চাষে চিত্রতুলে ধরে বলেন, উপজেলায় ১ হাজার ৬ জন মাছ চাষি রয়েছে। ছোট বড় ১ হাজার ২শত ৪৩টি পুকুর ও দুই পাহাড়ে মাঝে বাঁধ দিয়ে তৈরি করা ৬১ ক্রিকে মাছ চাষ হচ্ছে। দীঘিনালার স্থানীয় মাছ চাষিরা মাছ উৎপাদন করে উপজেলার মাছে চাহিদা পূরন করছে।