শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে ২ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার ইয়াবা সহ আটক ১

৪৮

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৮৯ হাজারেরও অধিক ইয়াবাসহ আব্দুর রহিম (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগষ্ট) ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সুত্রে আরো জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশ। এসময় ৮৯ হাজার ৬ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার সহ আব্দুর রহিমকে আটক করেন পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত আব্দুর রহিম কক্সবাজার সদরের ইসলামপুর গ্রামের ছৈয়দ হোসেনের ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিক এ অভিযান চলমান থাকবে।