শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে বান্দরবানে শ্রদ্ধাঞ্জলি

৪৪

॥ বান্দরবান সদর প্রতিনিধি ॥

২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছে বান্দরবান জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার ২১ আগস্ট সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর শহর আওয়ামীলীগ আয়োজনে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু মঞ্চে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি পালন করা হয়।

এই সময় জেলা আওয়ামীলীগ, পৌর শহর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহনে গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ এর সভাপতি অমল কান্তি দাশ,সহ-সভাপতি মো.মহসিন, মো.ইছা, মো.আবুল বশর, সাধারণ সম্পাদক মো: সামসুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো.কামাল পাশা, প্রচার সম্পাদক আনন্দ দাশ,অর্থ সম্পাদক রাজীব বড়ুয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিনটিকে পালন করছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।