শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস

৫৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বিভাগীয় পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস।

গতকাল বুধবার (১৮ আগস্ট ) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তার হাতে এ পুরস্কার তুলেদেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচারের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এ অর্জনে ইতোমধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। অতীতের ন্যায় আগামীতেও সরকারের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করব। এ অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক আদেশে এই পুরস্কার ঘোষণা করা হয়।