শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে ১২০ বোতল মদসহ আটক ১

৭২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি থেকে প্রস্তুতকৃত বাংলা মদ নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি ও ফটিকছড়ি সীমান্তবর্তি নয়াবাজার ফরেনার চেক পোষ্ট এলাকায় ১২০ বোতল বাংলা মদসহ মোঃ ফারুক হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি গাড়ীটানা এলাকার আবুল কাশেম’র ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে মানিকছড়ি থেকে তৈরিকৃত বাংলা মদ নিয়ে সিএনজি যোগে চট্টগ্রাম যাচ্ছিল ঐ ব্যবসায়ী। পুলিশ সদস্যদের নিয়মিত চেকের উদ্দেশ্যে সিএনজির গতিরোধ করলে সিএনজিতে থাকা ১২০ বোতল বাংলা মদসহ উপজেলার গাড়ীটানা এলাকার মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনকে আটক করে পুলিশ। লিটারে যার ওজন প্রায় ৩ হাজার লিটার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোঃ শাহনূর আলম জানান, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে খাগড়াছড়ি জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।