শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

বরকলে গরীব-অসহায়ের পাশে দাঁড়িয়েছেন বিজিবি

৬৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

বরকল উপজেলায় গরীব-অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বিজিবি। রবিবার (১৫ আগস্ট) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ান বরকল উপজেলার ৪৫ বিজিব এর অধিনায়ক লে: কর্নেল মোঃ শামীম আল আজাদ,পিএসসি।

এসময় বরকল জোনের আওতাধীন বরকল বাজার, কলাবুনিয়া ও ঘনমোড় এলাকায় মোট ৬০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

 

তিনি জানান,শোক দিবসটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও কুরআন খতম সম্পন্ন করা হয়। এসময় ৪৫ বিজিবি জোনের সহকারি পরিচালক(এ.ডি.)মোঃ আব্দুল হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।