শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

থানচিতে জাতীয় শোক দিবসের খাদ্য বিতরণ করলেন বিজিবি

৬৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলকে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন,উপজেলার বলিপাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের সদস্যরা।

রবিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বলিপাড়া ব্যাটালিয়ান হেডকোয়াটার পারিজাত চত্বরে প্রথম গেইটের সামনে গরীব ও দুঃস্থদের ১০২জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ৩৮ ব্যাটালিয়ানের জোন কমান্ডার অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ উল আলম, পিএসসি।

জোন কমান্ডার অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ উল আলম, পিএসসি বলেন, মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণে মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি। মানবতা কল্যাণে পাহাড়ে সীমান্ত রক্ষা ছাড়াও মাদক দ্রব্য, অস্ত্র, চোরাচালান, সন্ত্রাসী দমন, শৃংঙ্খলা ও গরীব দুঃস্থদের পাশে থেকে মানবতার কাজ বিজিবি সর্বাক্ষনিক করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়ানে মেজর তানবীর এএমসি, এডি হাসান, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং (অনুপম) মারমা, সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (শহীদ) কার্যনির্বাহী সদস্য চিংথোয়াইঅং মারমা ও মথি ত্রিপুরা। এছাড়াও বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।