শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গুইমারা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

৪২

॥ মোঃ ইসমাইল হোসেন, খাগড়াছড়ি ॥

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৪ পদাতিক ডিভিশন গুইমারা রিজিয়নের আওতাধীন ১১০৫ জন অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৫ই আগষ্ট) সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন গুইমারা সরকারি কলেজ মাঠ, মাটিরাঙ্গা কলেজ মাঠ, সিন্দুকছড়ি স্কুল মাঠ এবং লক্ষীছড়ি স্কুল মাঠে মানবিক সহায়তা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।

এছাড়াও লেডিস ক্লাব, গুইমারা রিজিয়নের পক্ষ থেকে শহীদ লেঃ মুশফিক স্কুল মাঠে ১০০ জন পাহাড়ী ও বাঙ্গালী মহিলাদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়ন লেডিস ক্লাব ও সেপকস সহ-সভানেত্রী মাহফুজা রহমান।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, ১৫ আগষ্ট দেশের একটি কালো অধ্যায়। যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আসুন আমরা সকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নতুন করে প্রানবন্ত হয়ে উঠি। বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি আমাদের কর্মময় জীবনে প্রতিফলিত করি। মানবিক সহায়তা কর্মসূচী চলাকালীন উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার, জিএসটু (ইন্ট) মেজর তাজুল ইসলামসহ গুইমারা রিজিয়নের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।