শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে ট্যুরিষ্ট পুলিশ কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন

১১৫

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী এবং ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার(১৪আগষ্ট) দুপুরে বান্দরবানের মেঘলায় ট্যুরিস্ট পুলিশ জোন কার্যালয়ে কৃষ্ণচুড়া গাছের চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী এবং ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা সদরের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে এবং প্রধান সড়কের বিভিন্ন অংশে কয়েক শতাধিক ফলজ ও বনজ চারা রোপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, ট্যুরিস্ট পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, জেলা জোনের ইনচার্জ মোঃ আমিনুল হক,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম সম্পাদক মিনারুল হক সহ ট্যুরিস্ট পুলিশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।