শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

সাবেক প্রেমিকের ফাঁদে পা, মৃত্যু হলো প্রেমিকার!

৬০

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল,রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া নুরু আহম্মদের মেয়ে রিজিয়া বেগমের সাথে একই ইউনিয়নের রকির ছেলে কাজলের। কিন্তু কাজলের পরিবারের চরিত্র ভাল না হওয়ায় সম্পর্ক মেনে নেয়নি রিজিয়ার পরিবার। পরে রিজিয়াকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বড়খোলা গ্রামের বাসিন্দা হায়দারের সাথে বিয়ে দেয়া হয়।

এতে ক্ষিপ্ত হয়ে কাজল হোসেন রিজিয়া বেগমকে ফোনে বিভিন্ন রকমের কথা ও হুমকি দিতে থাকে। রিজিয়া নিরুপায় হয়ে সাবেক প্রেমিক কাজলের সাথে দেখা করে। এসময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রিজিয়ার বাবা নুরু আহম্মদ।তিনি আরো জানান, কাজল চরিত্রহীন বকাটে ও ইয়াবা সেবনকারী। তার হাতে কত মেয়ে এ পর্যন্ত লাঞ্চিত ও নির্যাতিত হয়েছে।

নির্মমহত্যা কান্ডের বিচার চেয়ে বান্দরবান সদর থানায় মামলা করেন নিহত রিজিয়ার বাবা নুরু আহম্মদ ও স্বামী হায়দার আলী। মামলা নং ৮/৮/২০২১ ধারা ৩০২/২০১/৩৪ পেনেল কোর্ট ১৮৬০ রুজু করা হয়। বকাটে মামলার আসামী কাজল হোসেন ও তার পিতা রকি পলাতক থাকায় পুলিশ তাদের খুঁছছে। এ বিষয়ে মামলার তদন্তকারী বান্দরবান সদর থানার এএস আই গোবিন্দ জানান, আসামীদের ধরার তৎপরতা রয়েছে পুলিশ।