শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

১৩০

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের দুই কর্মীকে আটক করা হয়েছে। অপরদিকে নানিয়ারচরে আরেকটি অভিযানে একই গ্রুপের আরো এক কর্মীকে অস্ত্রসহ আটক করা হয়।

শুক্রবার (১৩ আগস্ট) ভোরে উত্তর বঙ্গলতলী নামক এলাকা থেকে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা(২২) নামে এ দুই ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১২ বীর বাঘাইহাট জোন এ বিশেষ অপারেশনটি পরিচালনা করে।

সেনাবাহিনীর সূত্র জানায়. আটক ওমর চাকমা (৩৪) এবং রকেট চাকমা (২২) দীর্ঘদিন ধরে করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত।

তাদের তল্লাশি করে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, নগদ টাকা, মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুই সন্ত্রাসীদেরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা আছে কিনা যাচাইবাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে নানিয়ারচর জোন সূত্র জানায়, শুক্রবার (১৩ আগষ্ট) রাত ২টার দিকে গোপন তথ্যর ভিত্তিতে কুতুকছড়ির হাজাছড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইউপিডিএফের (প্রসীত) কর্মী রূপায়ণ তালুকদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি জাতীয় পরিচয় পত্রসহ একটি বিদেশি রাইফেল, ৫ রাউন্ড এ্যামুনেশন, ৩টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।