শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

কোভিড-১৯ রোগীদের চিকিৎসায়

রাঙ্গামাটি হাসপাতালে বসানো হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট

১৪৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

করোনা রোগীদের জরুরি প্রয়োজনে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সকালে থেকে হাসপাতালের একপাশে এ সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন, রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি জানান, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের একপাশে ৬ হাজার লিটারের একটি সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ট্যাংক বসানো হয়েছে। এ ট্যাংক থেকে একসাথে ১২৪ জন করোনা রোগী অক্সিজেন গ্রহণ করতে পারবেন। তিনি আরো জানান, ইতিমধ্যে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ কাজ শেষ করতে সপ্তাহ ১০ দিন লাগতে পারে। সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের কাজ শেষ হয়ে গেলে রাঙ্গামাটির করোনা আক্রান্ত রোগীদের আর চট্টগ্রাম প্রেরণ করতে হবে না। এখান থেকে সেন্ট্রাল অক্সিজেনের সুবিধা পাবে।

সংশ্লিষ্টরা জানান,রাঙ্গামাটিতে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট না থাকায় করোনায় আক্রান্ত রোগীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। করোনা রোগীদের মধ্যে যারা খুবই আশঙ্কাজনক অবস্থা তাদের অক্সিজেনের অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ এ প্রেরণ করা হতো বা বিভিন্নভাবে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে তাদের সেবা দেওয়া হতো। এখন আর করোনায় আক্রান্ত ব্যক্তিদের চট্টগ্রামে প্রেরণ করতে হবে না বরং রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে এ সেবা পাবে বলে তারা জানান।