শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে তিন ইউনিয়নে ১৩৫ জন পেল মাতৃত্বকালীন ভাতা

১১৬

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তিন ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরে দারিদ্র্য মা’র মাতৃত্বকাল ভাতা আওতায় মাতৃত্বকালীন ভাতাভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অগাষ্ট) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে মাঠ প্রাঙ্গণে বরকল, আইমাছড়া ও ভূষণছড়া সহ মোট তিন ইউনিয়নে দারিদ্র্য মা’ ভাতাভোগীর মাঝে নগদ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ।

উপজেলার প্রতি ইউনিয়নে ৪৫ জন করে তিন ইউনিয়নে ১৩৫ জনকে ৯হাজার ৬শ টাকা করে ১২ লক্ষ ৯৬ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ,বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা।

মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা জানান,বরকল উপজেলায় মোট ৬শ ৮৪ জনের মাতৃত্ব ভাতা বরাদ্দ অনুমোদন হয়েছে। তারমধ্যে তিন ইউনিয়নে ১৩৫ জনের মাঝে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা সম্ভব হয়েছে।পর্যায়ক্রমে অন্য ভাতাভোগীকেও দেয়া হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা,বিউটিফিকেশন ট্রেডের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা ও সেলাই ট্রেডের প্রশিক্ষক সুচিতা চাকমা সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।