শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বরকলে ইউএনও কার্যালয়ে এক আনসার সদস্য করোনায় আক্রান্ত

৫৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলা নির্বাহী কার্যালয়ে দায়িত্বরত আনসার সদস্য বলে জানা গেছে ।

বুধবার (১১অগাস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এন্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান গোপাল চাকমা বিষয়টি নিশ্চিত করেন ।

আক্রান্ত ব্যক্তি জানান- কয়েকদিন ধরে তার গা ব্যাথা ও জ্বর জ্বর অনুভব হয়। পরে তিনি করোনা সন্দেহ হলে হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করালে পজিটিভ ধরা পড়ে। তবে তিনি সুস্থ আছেন বলে জানান।

এদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,সারা দেশে প্রতিদিন করোনা রোগী শনাক্ত হচ্ছে। তবে অন্যান্য উপজেলার তুলনায় বরকল উপজেলায় অনেকটা কম।