শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে গণ টিকাদান কার্যক্রম শুরু

৬৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

দেশব্যাপী চলছে করোনা ভয়াবহতা। আর এ করোনা ভয়াবহতা থেকে কাটিয়ে উঠতেই গণহারে কোভিড-১৯ টিকা প্রদানের জন্য বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বরকল উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ প্রতিরোধে ৫টি কেন্দ্রে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৭ অগাস্ট) সকালে সুবলং ইউনিয়নে ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকল ইউনিয়নে বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইমাছড়া ইউনিয়নে কলাবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ভূষণছড়া ইউনিয়নে ঠেগামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড় হরিণা ইউনিয়নে ভাইমিটাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এ পাঁচ কেন্দ্রে একযোগে ৩হাজার জনকে করোনা টিকা দেয়া হয়।অপরদিকে,বরকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২শত ৬০ জনকে কোভিড-১৯ টিকা প্রদান করেন স্বাস্থ্যকর্মীরা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,স্বশরীরে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি।মোটামুটি স্বতস্ফুর্তভাবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। তবে বড় হরিণা ইউনিয়নে ভাইমিটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ভূষণছড়া ইউনিয়নের ঠেগামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দুটি কেন্দ্র দূর্গম হওয়ায় এবং বৃষ্টির কারণে পরিদর্শন করা সম্ভব হয়নি বলে তিনি জানান ।

এদিকে,উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেইজে করোনা পরিস্থিতিতে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন। সেই সাথে করোনা ভ্যাকসিন গ্রহণে কিছু নির্দেশনা তুলে ধরেন।