শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি’সহ আটক ১

৮২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমা (৩৮) কে আটক করেছে। শুক্রবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় উক্ত অভিযান চালায় মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বেদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট চাঁদাবাজির অভিযোগে মাটিরাঙ্গা ও গুইমারা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে চাইল্যা প্রু মারমা (২৩) এবং চাথই মারমা (২৯) নামের দুই ইউপিডিএফ কর্মীকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদে তাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার লালন চাকমাকে সাপমারা এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী। পার্বত্য চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক।