শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে করোনায় মৃতদের দাফন, সৎকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে করোনায় মৃতদের দাফন, সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাধি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ আগষ্ট) সকাল ১১টা থেকে শুরু এই কর্মশালা। কোয়ান্টাম ফাউন্ডেশন খাগড়াছড়ি সেল ও প্রগতি সংঘের আয়োজনে খাগড়াছড়ি করোনা মৃতদের দাহ,দাফন ও অক্সিজেন সেবা কার্যক্রম টিমের ৬০জন স্বেচ্ছাসেবকবৃন্দর এতে অংশ করা হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা। খাগড়াছড়ি প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, কোয়ান্টাম ফাউন্ডেশন এর দাফন ও সৎকার সেবার চট্টগ্রামের প্রধান সমন্বয়ক কামরুল হাসান সবুজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম ও খাগড়াছড়ি করোনা মৃতদের দাহ,দাফন ও অক্সিজেন সেবা কার্যক্রম টিমের সমন্বয়ক সাংবাদিক অপু দত্ত প্রমূখ।

এতে নিজেদের সুরক্ষিত রেখে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তিদের দাফন,সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাধি বিষয়ে ধারনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি এই উদ্যোগকে মহতি উদ্যোগ উল্লেখ করে বলেন, শেষ বিদায়ে যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত বন্ধু। মৃত্যুর সাধ সকলকে গ্রহণ করতে হবে। তাই ভয় পেলে চলবে না। করোনায় আক্রান্ত হয়ে মৃতদের কাছ থেকে দুরে সরে না গিয়ে যে কোন সম্প্রদায়ের মানুষের শেষ বেলায় সচেতনতার সাথে নিজেদের আত্মনিয়োগের মাধ্যমে সমাজের জন্য কিছু করে যাওয়াকে মানব ধর্ম বলে এতে মন্তব্য করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে খাগড়াছড়ি করোনা মৃতদের দাহ, দাফন ও অক্সিজেন সেবা কার্যক্রম টিমের সদস্যরা তাদের কার্যক্রম পরিচালনায় দক্ষতা অর্জনে অংশ গ্রহণ করেন। এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান টিমের কর্ণধাররা।