শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জুরাছড়িতে বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

৭৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে জানা গেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট)সন্ধ্যায় জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের দুর্গম বাদল পড়া (শুকনাছড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও গরু মালিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষ বিকাশ চাকমা তার গরুগুলোকে গোঁয়াল ঘরে বেঁধে রাখেন। সন্ধ্যায় হঠাৎ বজ্রপাত সৃষ্টি হলে ঘটনাস্থলেই গরুগুলোর মৃত্যু হয়।

গরু মালিক সন্তোষ বিকাশ চাকমা বলেন, আমার সবই শেষ। আমি বিশাল ক্ষতিগ্রস্ত হলাম। তিনি আরো বলেন, পাঁচটি গরু দাম আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা হবে। এ সময় প্রশাসনের সহযোগিতার অনুরোধ জানান তিনি।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, বজ্রপাতে সন্তোষ বিকাশ চাকমা নামের এক কৃষকের পাঁচটি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।