শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৫১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, সাংবাদিক আজগর আলী খান, ডাঃ রুইহলাঅং মারমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা গন স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।