শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

৯২

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে সদর উপজেলার ডলুপাড়ায় যৌথবাহিনীর অভিযানে সুমন চাকমা (২৬) নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে । আটককৃত ব্যক্তি আঞ্চলিক রাজনৈতিক দলের চাঁদা কালেক্টর বলে জানা গেছে।

সোমবার (২আগষ্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ডুলু পাড়া এলাকা পরিচালিত ২নং কুহালং ইউনিয়নে অভিযান চালিয়ে চাঁদা কালেক্টরকে সুমন চাকমাকে আটক করে। পরে সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, যৌথবাহিনী এ অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক, চাঁদা সংগ্রহের রশিদ বই, ১ টি মোবাইল সেট, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, যৌথ অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।