শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে টিকা নিতে ভীড়

৪৮

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দ্বিতীয় পর্যায়ে সিনোফার্মের টিকা নিতে উপজেলা সদর হাসপাতালে উপচে পড়ে ভীড় লক্ষ্য করা গেছে। রবিবার সকালে উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে টিকা গ্রহনকারীরা।

টিকা নিতে আসা এক ভদ্র মহিলা বলেন, আজকে প্রচুর ভীড়। সকাল হতে অপেক্ষা করে এখন টিকা দিলাম। তাঁরা সকলে টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করেন।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন জানান, আজকে একটু ভীড় বেশী। তিনি জানান গত ১৪ জুলাই সিনোফার্মের টিকা প্রদান কার্যক্রম শুরু হয় উপজেলা সদর হাসপাতালে। ঐ দিন প্রায় ২৮ জন কে টিকা প্রদান করা হয়েছিল। রোববার দুপুর ১ টা পর্যন্ত সর্বমোট সিনোফার্মের টিকা গ্রহন করেন ৯৫ জন। তিনি আরোও জানান, প্রথম পর্যায়ে এস্ট্রাজেনেকার টিকা গ্রহণ শেষ।

এদিকে রবিবার সকালে রাজস্থলী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা সকাল ১১ টায় রাজস্থলীউপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর সভাপতিত্বে এইসময় কমিটির সদস্য সচিব রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান, সহ কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭ আগস্ট হতে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।