শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির দু’টি সাংবাদিক সংগঠন থেকে অব্যহতি নিলেন মিলটন বড়ুয়া

১৬৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ব্যক্তিগত কারণ দেখিয়ে নব গঠিত রাঙামাটি প্রেস ক্লাব এর সহ সভাপতি পদ থেকে অব্যহতি নিয়েছেন সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া। একই সাথে তিনি তাঁর প্রতিষ্ঠিত রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) থেকেও অব্যহতি নেন। গত ৩১ জুলাই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠনের সাথে থাকতে অপারগতা প্রকাশ করে লিখিতভাবে এ অব্যহতি নেন।

এ বিষয়ে মিলটন বড়ুয়া জানান, নিজ প্রকাশনা সাপ্তাহিক পাহাড়ের সময় পত্রিকার কাজের ব্যস্ততা এবং ব্যক্তিগত নানা কারনে এ দুটি সংগঠণ থেকে অব্যহতি নেন। তিনি আরো জানান, বর্তমানে সাংবাদিকতা পেশায় অপসাংবাদিকতার প্রতিযোগীতা চলছে। এ পেশাকে পূঁজি করে কিছু দুর্বৃত্তায়নের ব্যক্তি নিজ নিজ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এ মহান পেশাকে কলুষিত করে চলেছে, এবং যারা প্রকৃতভাবে এ পেশার লালন পালন করছে অপকটে তাদেরকেও হেয়প্রতিপন্ন করা হচ্ছে। সাংবাদিক এবং সাংবাদিকদের প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনার চতুর্থ স্তম্ভ হলেও কোথাও কোথাও অপসাংবাদিকতা এবং দুর্বৃত্তায়নের সাংবাদিকতার কারণে এ পেশার যথেষ্ট অবমাননা হচ্ছে। যারা সাংবাদিকতার নাম দিয়ে এ অপসাংবাদিকতা এবং দুর্বৃত্তায়নের সাথে জড়িত তারা রাষ্ট্রের কাছেই নিন্দিত বলে তিনি উল্লেখ করেন।