শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

৩৩৩ নম্বরে ফোন করলেই খাবার পৌঁছে দিচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

৪৫

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনোভাবে কর্মহীন হয়ে পড়ার কারণে বাড়ীতে খাদ্য সংকট দেখা দিলে ৩৩৩ নম্বরে ফোন করার অনুরোধ জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

শনিবার (৩১ জুলাই) উপজেলার সদর ইউপির ১ নং ওয়ার্ডের আব্দুর রহমান ৩৩৩ নম্বরে কল দিলে সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমনকে সাথে নিয়ে ইউএনও সালমা ফেরদৌস নিজে গিয়ে খাদ্য সামগ্রী অসহায় পরিবারে পৌঁছে দিয়ে আলোচনায় আসেন নবাগত এ ইউএনও।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ির নবাগত ইউএনও বেগম সালমা ফেরদৌস বলেন, ওই নম্বরে ফোন পাওয়া গেলে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।  তিনি ৫ ইউনিয়নের চেয়ারম্যানদের এ বিষয়ে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা চালানোর জন্য নির্দেশ দেন যাতে সাধারণ মানুষ এই সেবা সম্পর্কে অবহিত হতে পারেন। দেশে একজন লোকও যাতে খাদ্য সংকটে না থাকে সে বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক। এছাড়াও তিনি সচেতন মহল ও সকলের সহযোগিতা কামনা করেন।