শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

মহালছড়ির মাইসছড়িতে ধর্ষণের চেষ্টার অভিযোগ

২২৬

॥ মিল্টন চাকমা,মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি রবি চন্দ্র কার্বারী পাড়ায় ৯ম শ্রেণীতে পড়ূয়া এক কিশোরিকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুর ২টার সময় এ ঘটনা ঘটে বলে ভূক্তভোগী পরিবার জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বাড়ির লোকজন জুম চাষ করার কাজে গেলে ওই কিশোরীটি ভাত রান্নার করার জন্য বাড়িতে একা থাকে। এই সুযোগে দুপুর আনুমানিক ২টার সময় মোঃ সাইদুর রহমান  (২৮), নামের এক যুবক ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে কিশোরীটি ধ্বস্তাধস্তির এক পর্যায়ে কোন রকম পালিয়ে গিয়ে কোনমতে সেখান থেকে রক্ষা পান। পরে কিশোরীটি আত্মীয় স্বজনকে জানানোর পর এলাকার লোকজন ঘটনাস্থলে গেলে ততক্ষনে অভিযুক্ত মোঃ সাইদুর রহমান সেখান থেকে পালিয়ে যান। অভিযুক্ত মোঃ সাইদুর রহমান মাইসছড়ি বাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।

মাইসছড়ি ইউনিয়নের ৩ন ওয়ার্ড মেম্বার বিমল বিকাশ চাকমা বলেন, ঘটনাটি গতকাল ঘটে থাকলেও আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনার জন্য মামলা করতে একটু বিলম্ব হয়েছে।

এ ব্যাপারে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ৩১ জুলাই শনিবার বিকাল ৩ টায় ভিকটিম ও ভিকটিমের বাবা থানায় এসে অভিযুক্ত মোঃ সাঈদ এর বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।