শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে ইয়াবা ও চোলাই মদসহ আটক-২

৯৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই থানা পুলিশ চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন খিয়াং পাড়া হতে শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৯ টি ইয়াবা ট্যাবলেট ও ১৮ লিটার চোলাই মদ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কাজল বেগম ( কাজলী) ও খুচরা মাদক ব্যবসায়ী জামাল উদ্দীন কে আটক করা হয়।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের নির্দেশনা মোতাবেক এসআই কাজী গোলাম মহিউদ্দীন,সঙ্গী ফোর্সসহ মিশন এলাকার খিয়াং পাড়া কাজলীর বসতঘর কাম চা দোকান হতে আটক করা হয়।

এদিকে কুখ্যাত মাদক ব্যবসায়ী কাজলী বেগমকে আটক করায় মিশন এলাকার সুধীমহল কাপ্তাই থানাকে ধন্যবাদ জানান। গ্রেফতার কৃর্ত কাজলীর বিরুদ্বে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এবং কাপ্তাই থানা নিয়মিত মামলা দায়ের করে শনিবার (৩০জুলাই২১) সকালে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।