শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে আরোও নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত

৫২

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

গত ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩২ জন । ফলে সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭.৬৫%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ২৬ জন, রুমা উপজেলা ৪ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ১ জন, ১ জন থানচি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭শত ১জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৫ শত ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৬ শত ৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৭শত ১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪শত ০৭ জন ও ১হাজার ২ শত ৮৭ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

স্বাস্থ্য বিভাগ তথ্যনুসারে , বান্দরবানে ৭টি উপজেলায় করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্য বান্দরবান সদর উপজেলা ২৭২ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৯ জন, রোয়াংছড়ি উপজেলায় ২৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, রুমা উপজেলায় ২৫জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫ জন, থানচি উপজেলা ৩জন করোনা আক্রানের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩জন, লামা উপজেলা ৩৪ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১১জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৩৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন, ও আলীকদম উপজেলায় ১২ জন করনা কধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১জন।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছেন।