শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ি গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক মানবিক সহায়তা প্রদান

৪৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠিার মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ জুলাই ২০২১) জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গুইমারা সরকারি কলেজের মাঠে, গুইমারা রিজিয়ন কমান্ডাররের পক্ষ থেকে স্টাফ অফিসার, জিএসও-টু (ইন্ট) অত্র রিজিয়নের প্রত্যন্ত এলাকার ১৫০জন সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাংগালী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেন। এ সময় গুইমারা রিজিয়নের অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।