শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইমাম আটক

৪৫

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

জেলার মানিকছড়ি উপজেলাতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইমামকে আটক করেছে। বুধবার (২৮ জুলাই) জেলার মানিকছড়ি গাড়ীটানা গরমছড়ি জামে মসজিদের ইমাম কর্তৃক মক্তব পড়ুয়া ছাত্রী (১৪)কে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে ঐ মসজিদের ইমামকে আটক করে পুলিশ।

স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউপির গাড়ীটানাস্থ গরমছড়ি জামে মসজিদের ইমান মাও. মোঃ ওয়াছি উদ্দীন (২৬) মসজিদের পাশের বাগানে মক্তবে ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পথচারী কয়েকজন ব্যক্তির কাছে ধরা পড়ে। আটককৃত ইমাম চট্টগ্রাম জেলার ভূজপুর থানার চানপুর গ্রামের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে ছাত্রী অকপটে তাদের মধ্যে অনৈতিক কর্মকান্ডের বিষয়টি স্বীকার করে বলেন, হুজুর অনেক আগ থেকে মোবাইল ম্যাসেজে প্রেমের প্রস্তাব দেয় এবং একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তবে ইমাম মোঃ ওয়াছি উদ্দীন ম্যাসেজের বিষয়ে স্বীকার করলেও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে তিনি ষড়যন্তের শিকার বলে দাবী করেন।

পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশ মক্তব ছাত্রী, তার অভিভাবক ও ইমামকে থানায় নিয়ে আসেন। পরে বুধবার (২৮ জুলাই) ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহনূর আলম ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা রুজু ও অভিযুক্ত ইমাম মাও. মোঃ ওয়াছ উদ্দীনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিধি সম্মত: আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করে কোর্টে চালান দেওয়া হলে আদালত হাজতে প্রেরণ করেন।