শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায় পারুল বেগম নামে এক নারী একসঙ্গে তিনটি নবজাতকের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার রাবেতা হাসপাতালে এ তিন সন্তানের জন্ম হয়। পারুল বেগম উপজেলার বগাচত্ত্বর ইউনিয়নের গাউছপুর এলাকার বাসিন্দা আবু সাঈদের স্ত্রী।

রাবেতা হাসপাতালে চিকিৎসক ডাঃ আবু তালহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা ও তিন শিশু বর্তমানে সুস্থ আছে। কিন্তু শিশু তিনটির ওজন কম হওয়ায় তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

নবজাতক তিনটির বাবা আবু সাঈদ জানান, মঙ্গলবার সকালে ৭টার দিকে পারুলের প্রসব ব্যথা উঠলে তাকে উপজেলার রাবেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই সময় চিকিৎসকের চিকিৎসা শুরু পর প্রায় আধা ঘন্টা পর তিনটি ছেলে সন্তানের জন্ম হয়। সন্তানের ওজন কম হওয়ায় তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিছুদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবে বলে তিনি জানান।