শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে নতুন করে আরো ৮৭ জনের করোনায় শনাক্ত

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২ হাজার ৫০৪ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯৪৮ জন।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, সোমবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ২৭৫ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ৪২ জন, কাপ্তাই ২৩ জন, কাউখালী ৮ জন, নানিয়ারচর ১ জন, বিলাইছড়ি ৪ জন,বরকল ৫ জন,বাঘাইছড়ি ২জন ও লংগদু ২ জন আক্রান্ত হয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৮৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১৯৪৮ জন। আইসোলেশনে রয়েছেন ২০ জন, মৃত্যু হয়েছে ২১ জনের।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৪৪ হাজার ১৪৫ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার ৯৯৪ জন ২য় ডোজ গ্রহণ করেছে রয়েছে।