শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

বাকীদেরও আটকের চেষ্টা চলছে

বান্দরবানের বাঘমারায় ৬ খুনের ঘটনায় এক আসামী গ্রেফতার

৭৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে আলোচিত ৬ খুনের ঘটনার মামলার এক আসামীকে আটক করেছে সেনা বাহিনীর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪জুলাই) দুপুরে রাজভিলা ইউনিয়নের জামছড়িস্থ নিজবাড়ী থেকে আপাই মারমা (৪০)কে আটক করা হয়েচে বলে থানা সুত্র জানিয়েছে।

থানা সুত্র জানায়, ২০২০ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারার বাজার পাড়ায় অস্ত্রধারীদের অতর্কিত ব্রাশ ফায়ারে ৬ জন খুন হন এবং গুলিবিদ্ধ হন আরো তিন জন। এ ঘটনার পর ৮ জুলাই জেএসএস (সংস্কার) দলের জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা ২০ জনকে আসামী করে বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে।

পুলিশের গোয়েন্দা সুত্র আরো জানায়, গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল জামছড়ি এলাকায় অভিযান চালায়। পরে ঐ আসামী টের পেয়ে নিজ বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী আপাই মারমা (৪০)কে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আসামীকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে বান্দরবান জেলা পুলিশের গোয়েন্দা শাখায় দ্বায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, অন্য আসামীদেরও দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা চলছে। সুত্র জানায়, ৬ হত্যাকান্ডের ঘটনায় বান্দরবান সদর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন জেএসএস (সংস্কার) এর জেলার সাধারণ সম্পাদক উবামং মারমা। পরে আসামীরা পালিয়ে যায়। মামলার বাকি আসামীদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুলাই সকাল ৭ টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের অতর্কিত ব্রাশ ফায়ারে জেএসএস সংস্কার এর জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা।