শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে শ্বশুর বাড়ি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

১০৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

বিয়ের ৫ দিনের মাথায় নিজ শ্বশুর বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দক্ষিন নতুন পাড়া এলাকা থেকে চাইথোয়াই অং মারমা প্রকাশ মশা মারমা (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকার বজেন্দ্র মারমার ছেলে বলে জানা গেছে। রবিবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে ঐ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মশা মারমার প্রথম স্ত্রী গত একমাস পূর্বে পালিয়ে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হলে গত ২০ জুলাই পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ নতুনপাড়ার চপাইয়ে মারমা (২০) কে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। এদিকে চাপাইয়ে মারমা ২ বছর পূর্বে মাটিরাঙা উপজেলার তবলছড়ির পাইচা থ্যওয়াই (৩৭) কে বিবাহ করেছিলো। তাদের সংসারে ২ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে। চপাইয়ে মারমা দ্বিতীয় বিবাহের পর থেকে সাবেক স্বামী পাইচা থ্যওয়াই ফোনে তার বর্তমান স্বামীকে ছেড়ে তার সাথে চলে আসতে বলে এবং এই নিয়ে তাদের মাঝে মতবিরোধ চলছিলো। উক্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। এব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী ও শ্যালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।