শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের ১৪শত টাকা জরিমানা

৩৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত ঈদ পরবর্তী টানা ১৫ দিনের লকডাউনে ২য় দিনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত কাপ্তাই জেঠিঘাট ও নতুন বাজার এলাকায় ৪টি মামলা ও ১৪শত টাকা জরিমানা করেছে। কাপ্তাই উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এ আদালত পরিচালনা করেন।

শানিবার জেটিঘাট ও নতুন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সহ ৪ টি মামলায় ১৪শ টাকা জরিমানা আদায় করেন। করোনা ভাইরাস সংক্রমন রোধে ইউএনও মুনতাসির জাহান জনস্বার্থে নিজেই মাইকিং করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান, প্রকৌশলী আবদুল লতিফ এবং নতুন বাজার বনিক কল্যান সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও বলেন, প্রত্যেকের নিরাপত্তার জন্য সরকারের এ আদেশ প্রতিপালন করা উচিৎ। স্থানীয় প্রশাসনও জনস্বার্থে, কল্যাণের স্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে।