শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

১১৩

॥  কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) নামে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার ভোরের বৌদ্ধ ভিক্ষু বিহারের পুজা শেষ বের হয়েছিলেন। তখন আকস্মিকভাবে একটি বন্যহাতি তাঁকে আক্রমণ করেন। এসময় তিনি আত্মচিৎকার করলেও আশেপাশের ঘর-বাড়ি দূরে থাকায় কেউ রক্ষা করতে আসতে পারেননি। এতেই তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।