শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে নবাগত সহকারী কমিশনার’র যোগদান

৩৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে দীর্ঘ চার মাস পর নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন রুম্পা ঘোষ।

রবিবার (১৮ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস রূম্পা ঘোষকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

পরে বিকালে মানিকছড়িতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করে ইউএনও তামান্না মাহমুদ’র সাথে স্বাক্ষাত করেন। এ সময় ইউএনও তামান্না মাহমুদসহ অত্র দপ্তরে কর্মরত সকলে উপস্থিত থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

মানিকছড়িতে নতুন যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, ব্যবসা বাণিজ্য শাখা, পারমিট শাখা) কর্মরত ছিলেন। পরে বদলীজনিত কারণে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।

উল্লেখ্য, ১ এপ্রিল সাবেক সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বদলীজনিত কারণে বিদায় নিলে দীর্ঘ চার মাস উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।