শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে অসহায় ও কর্মহীন ৫শত পরিবার পেল প্রধানমন্ত্রী উপহার

৬২

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে যাওয়ার স্থানীয় গাইড, বাইক-সিএনজি, ভিজিএফ কর্মসূচীরসহ অসহায় ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে কোভিড-১৯ এর কারণে অসহায় ও কর্মহীন ৫শত পরিবার মাঝে প্রতি পরিবারের ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি লবণ, ১ কেজি চিড়া ও ১ কেজি করে ডাল প্রধানমন্ত্রী উপহার বিতরণ করা হয়।

উপজেলা দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষ যেন খাদ্যসংকটে না ভোগে এ লক্ষ্যে বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক থানচি উপজেলায় ৫শত অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি) বলেন, কোভিড-১৯ অতিমারী মোকাবেলা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা প্রশাসন আন্তরিকতা ও কর্মনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, নিজ পরিবার ও দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিধি মানাসহ সচেতনামূলক ও মাস্ক পরিধানের নিশ্চিত করতে এলাকার সকলকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।

এ সময় সভাপতি হিসাবে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী’সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।